লন্ডন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা সমাজে লেখকরা আর প্রভাব বিস্তার করতে পারছেন বলে মনে করেন প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক সালমান রুশদি।
তিনি মনে করেন, পশ্চিমা বিশ্বে সুসান স্যানটগ, নরম্যান মেইলারের মতো লেখকদের স্থান এখন দখল করে নিচ্ছেন জর্জ ক্লুনি, অ্যাঞ্জেলিনা জোলির মতো চলচ্চিত্র তারকারা। তবে চীনের মতো অথোরিটারিয়ান দেশগুলোতে সাহিত্যের প্রভাব এখনো অক্ষুণœ রয়েছে বলে মনে করেন রুশদি।
সম্প্রতি তার আত্মজীবনীমূলক উপন্যাস ‘জোসেফ অ্যান্টন’ প্রকাশিত হওয়ার পরে শুক্রবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
রুশদি বলেন, আমরা যদি আমেরিকার দিকে তাকাই তাহলে দেখবো আমার আগের প্রজন্মেও সুসান স্যানটগ, নরম্যান মেইলার, গোর ভিডালের মতো লেখকরা জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে নিয়মিত বক্তব্য রাখতেন।
তিনি বলেন, এখন জর্জ ক্লুনি, অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকারা এসব বিষয়ে কথা বলেন, একসময় স্যানটগ, মেইলারের কথা সাধারণ মানুষ যেভাবে শুনতো, এখন তাদের কথা শোনে।
১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করার পর জীবন বাঁচাতে ১০ বছর আত্মগোপনে থাকা এ সাহিত্যিক আশা প্রকাশ করেন, ‘আরব বসন্ত’ ব্যর্থ হলেও ভবিষ্যতে মুসলিম সমাজ আরো স্বাধীন হয়ে উঠবে।
আত্মগোপনে থাকার সময় জোসেফ অ্যান্টন ছদ্মনামে লেখালেখি চালিয়ে যাওয়া রুশদি জানান, আত্মজীবনীটি প্রকাশিত হওয়ার পরে অবশেষে এর ভীতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ উপন্যাসে আত্মগোপনে যাওয়ার সময় নয় বছর বয়সী বড় ছেলে জাফরের অনেক স্মৃতি নিয়ে লিখেছেন। ১০ আত্মগোপনে থাকা বাবার সঙ্গে কিশোর জাফরের দেখা হয় কদাচিৎ। আত্মগোপন থেকে যখন রুশদি ফিরে আসেন, তখন জাফর ২১ বছরের তরুণ।
বর্তমানে ৬৫ বছর বয়সী রুশদি ১৯৮৮ সালে এই বুকার পুরস্কারজয়ী তার ‘স্যাটানিক ভার্সেস’ লেখার পরে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তার মৃত্যুদণ্ডের ফতোয়া দেন।
রুশদি বলেন, বর্তমান বিশ্বের নেতাদের জন্য সবচেয়ে চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের বিশ্বাসকে আঘাত না হানার মধ্যে সীমারেখা নির্ধারণ করা।
তবে তার ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে মুসলিমদের হেয় করে কিছু বলা হয়নি বলে মনে করেন রুশদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩১৬ ঘ.
bdnews24