২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-রমনি প্রথম বিতর্ক বুধবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান মিট রমনির মধ্যে বুধবার প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান মিট রমনির মধ্যে বুধবার প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে। কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ওই বিতর্ক ছাড়াও ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে তাদের মধ্যে আরো দুটি বিতর্ক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে টেলিভিশন বিতর্কগুলো জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বিতর্কের প্রস্তুতি নেয়ার জন্য শনিবার থেকে নির্বাচনী প্রচারাভিযানে যাননি ওবামা ও রমনি। এ সময় ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তাদের রানিংমেট ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রতিদ্বন্দ্বী পল রায়ান। শনিবার ওবামা পুরো দিন হোয়াইট হাউজে কাটিয়েছেন এবং ওইদিন কোন সরকারি কাজ হাতে রাখেননি তিনি। এরপর রোববার বিতর্কের প্রস্তুতি নেয়ার জন্য উপদেষ্টাদের একান্ত পরামর্শ নিতে নেভাদা অঙ্গরাজ্যে যান ওবামা। ওদিকে, রোববার বোস্টনে তার ছেলের বাসায় বিশ্রাম নিয়েছেন রমনি। এরপর তিনিও বিতর্কের প্রস্তুতি হিসাবে পরামর্শ নিতে সোমবার ডেনভারে রওনা দেন। ডেনভারে বিতর্ক শেষে দুই প্রার্থীই আবার নির্বাচনী প্রচারাভিযানে ফিরবেন। নির্বাচনী জরিপে এখন পর্যন্ত রমনির তুলনায় জনসমর্থনে এগিয়ে আছেন ওবামা। তবে টেলিভিশন বিতর্কে ভালো ফল করলে রমনি জনসমর্থনের দিক দিয়ে ওবামার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারবেন বলে মনে করছে রমনি শিবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২২৪০ ঘ.