২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ইয়েমেনি সেনা আটক

সিরিয়ায় ৫ ইয়েমেনি সেনাকে আটক করেছে সরকার বিরোধী সশস্ত্র লড়াইয়ে লিপ্ত ইসলামি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় ৫ ইয়েমেনি সেনাকে আটক করেছে সরকার বিরোধী সশস্ত্র লড়াইয়ে লিপ্ত ইসলামি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট। গোষ্ঠীটির দাবি, ওই ইয়েমেনি সেনারা সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে যোগ দিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। ৫ ইয়েমেনি সেনা আটকের একটি ভিডিও পোষ্ট করেছে গোষ্ঠীটি। তাতে দেখা, গেছে সেনারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দেয়া বন্ধ করতে ইয়েমেনকে অনুরোধ জানাচ্ছে। তবে ৪ মিনিটের এই ভিডিওর সত্যাসত্য যাচাই করা যায়নি। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আল নুসরা ফ্রন্টের দাবি নাকচ করে জানিয়েছে, ওই সেনারা আলেপ্পোর সামরিক অ্যাকাডেমিতে পড়াশুনার জন্য দু’বছর আগে সিরিয়ায় যায়। কিন্তু গত অগাস্ট থেকে তারা নিখোঁজ। পড়াশেষে বাড়ি ফেরার জন্য ফ্লাইট ধরতে আলেপ্পোেে ক দামেস্ক যাওয়ার পে তারা লাপাত্তা হয়ে যায় বলে খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০০ঘ.