২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি বেবি ডক

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হবেন হাইতির সাবেক এক নায়ক জ্যঁ ক্লঁদে দ্যুভালিয়ার। ‘বেবি ডক’ নামেও তিনি পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

পোর্ট-অ-প্রিন্স, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হবেন হাইতির সাবেক এক নায়ক জ্যঁ ক্লঁদে দ্যুভালিয়ার। ‘বেবি ডক’ নামেও তিনি পরিচিত। তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন নয় দুর্নীতির বিরুদ্ধেই তিনি বিচারের সম্মুখীন হবেন বলে সোমবার তদন্তকারী বিচারক কারভেস জ্যঁ রয়টার্সকে জানান। ওই বিচারক আরো জানান, সোমবার ২০ পৃষ্ঠার অভিযোগনামা সরকারি আইনজীবীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, এতে দ্যুভালিয়ার ওরফে বেবি ডককে হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত করা হয়নি। তিনি বলেন, “মানবাধিকার লঙ্ঘন বা মানবতার বিরুদ্ধে অপরাধের কোনো জোর প্রমাণ আমি পাইনি। আমার কাজ শেষ। মামলা আর আমার হাতে নেই।” দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বেবি ডকের পাঁচ বছর কারাদণ্ড হতে পারে। তবে এখনও বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়নি। বাবা ফ্রানকোইসিস ‘পাপা ডক’ দ্যুভালিয়ারের কাছ থেকে ১৯৭১ সালে ক্ষমতা পান বেবি ডক। টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ১৯৮৬ সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ২৫ বছর ফ্রান্সে নির্বাসিত থাকার পর গত বছরের জানুয়ারিতে হাইতি ফেরেন বেবি ডক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৭ ঘ.