ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলিমদের অনুভূতিতে আঘাত করার কোনো অধিকার সালমান রুশদির নেই বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, যুক্তরাজ্যের মানুষকে নিজেদের আবেগ-অনুভূতি বোঝাতে সেখানকার মুসলিম নেতৃত্ব ব্যর্থ হয়েছে।
ইমরান বলেন, “রুশদি কি লিখেছেন এটি সেটি ইস্যু নয়। প্রকৃত বিষয় হচ্ছে সমাজ বা স¤প্রদায়ের ওপর কোনো বেদনা বা যন্ত্রণা চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। আমাদের একে অপরকে সম্মান জানানো উচিৎ। আর তখনই আমরা শান্তিতে বসবাস করতে পারবো।”
ইমরান আরো বলেন, কোনো স¤প্রদায়ই কেবল বলতে পারে কি তাদের আহত করতে পারে।
ইমরান খানকে স¤প্রতি সালমান রুশদির ভারত সফর করতে না পারা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন বলে এনডিটিভি জানান।
ইমরান আরো বলেন, এমন কি একই পরিবারের কোনো সদস্য অন্য সদস্যদের কাছ থেকে যদি মানসিকভাবে আঘাত পেতে থাকে তবে সে আর সেই পরিবারে বসবাস করতে পারে না।
সাবেক এই ক্রিকেটার বলেন, তিনি এক্ষেত্রে যুক্তরাজ্যের মুসলিম স¤প্রদায়ের নেতাদের ব্যর্থতাকেই দোষারোপ করতে চান। কেননা তারা মুসলিমদের অনুভূতি ও আবেগ বিষয়টি যুক্তরাজ্যের জনগণের কাছে তুলে ধরতে ও বোঝাতে ব্যর্থ হয়েছেন।
ইমরান বলেন, “এ জন্য আমি মুসলিম নেতৃত্বকেই দায়ী করবো। যুক্তরাজ্যেও অনেক চলচ্চিত্রে যিশু খ্রিস্টকে নিয়ে কৌতুক করা হয়। কিন্তু আমাদের ধর্মীয় আচরণ ও অনুভূতি পশ্চিমাদের থেকে আলাদা। ”
২০ বছর আগে সালমান রুশদি ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লিখে প্রবল বিতর্কের জন্ম দেন। ইসলাম ধর্ম প্রবর্তককে ব্যঙ্গ করায় এটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়।
ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি রুশদির মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে অনেকটাই অন্তরালে আত্মগোপনে চলে যান।
স¤প্রতি ভারতে একটি সাহিত্য উৎসবে যোগ দেওয়ার কথা ছিল সালমান রুশদির। কিন্তু ভারতীয় মুসলিমদের বিরোধিতার কারণে তিনি সফর বাতিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.
bdnews24