২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে অচল বেলজিয়াম

ব্যয়সংকোচনের প্রতিবাদে সরকার এবং ব্রাসেলসে ইইউ নেতাদের সম্মেলনের বিরুদ্ধে ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়েছে বেলজিয়াম। প্রায় দুই দশকের মধ্যে বেলজিয়ামে এটাই প্রথম ধর্মঘট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ব্রাসেলস, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যয়সংকোচনের প্রতিবাদে সরকার এবং ব্রাসেলসে ইইউ নেতাদের সম্মেলনের বিরুদ্ধে ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়েছে বেলজিয়াম। প্রায় দুই দশকের মধ্যে বেলজিয়ামে এটাই প্রথম ধর্মঘট। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল, নিশ্চল হয়ে পড়ে আছে বাস, ট্রাম, বেশ কিছু স্কুল, দোকানপাট বন্ধ হয়ে গেছে, বন্ধ রয়েছে অডি ও ভলভো গাড়ি উৎপাদনও। বেলজিয়ামের চার্লেরোই বিমান বন্দর থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, “ধর্মঘটের সময়টাতে বেশ কয়েকটি এয়ারলাইন ফ্লাইট বাতিল করেছে। সব মিলে ১০ শতাংশ ফ্লাইট ক্ষতিগ্রস্ত হবে বলে আমার ধারণা।” এয়াড়া, রোববার রাত থেকে দ্রুতগতির আন্তর্জাতিক ট্রেন ইউরোস্টারও বেলজিয়ামে চলছে না। এ ট্রেনটি প্যারিস থেকে লন্ডন ও থালিস যায়। বেলজিয়াম সরকার ১১ দশমিক ৩ বিলিয়ন ইউরো ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে অবসরের বয়স বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করায় ইউনিয়নগুলো এ ধর্মঘটের ডাক দিয়েছে। ইউরোপের ঋণ সংকট সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে বৈঠকে বসার আগে দিয়ে এ ধর্মঘট শুরু হলো। বৈঠকে ইইউ নেতারা ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আরো সতর্কভাবে বাজেট কাটছাঁট করার উপায় নিয়ে আলোচনা করবেন। তারা ইউরোজোনের জন্যএকটি স্থায়ী বেইলআউট তহবিলের ব্যবস্থা করার পাশাপাশি ভারসাম্যপূর্ণ বাজেট নীতিতে একমত হবেন বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৬ঘ.