হাভানা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো একদলীয় ব্যবস্থার প্রতিই সমর্থন ব্যক্ত করেছেন। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সম্মেলনে দেওয়া ভাষণে রোববার তিনি তার এই অবস্থান পরিস্কার করেন।
কিউবার কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ও দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো জানান, আরো রাজনৈতিক দলকে কাজ করার সুযোগ দিলে কিউবার স্বাধীনতা ও সমাজতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে।
তবে তিনি কমিউনিস্ট পার্টির ভেতরেই আরো অধিক গণতান্ত্রিক চর্চা ও মুক্ত আলোচনার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন। তিনি দলের শীর্ষ পদে থাকার মেয়াদ ১০ বছর থেকে কমিয়ে আনার ব্যাপারে পরিকল্পনার কথাও জানান।
কিউবার নিয়ম অনুসারে কমিউনিস্ট পার্টির সেক্রেটারিই দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে াকে। এ অর্ েপ্রেসিডেন্টের মেয়াদও কমে যাবে।
২০০৮ সালে রাউল তার বড় ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরই তিনি অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা করেন।
অর্থনৈতিক সংস্কারের ঘোষণা ও পরিকল্পনা করলেও একদলীয় ব্যবস্থা থেকে সরে দাঁড়াতে অনড় রাউলের অভিমত, “একদলীয় ব্যবস্থা েেক সরে দাঁড়ানোর র্অ হচ্ছে দেশের ভূমিতে সাম্রাজ্যবাদীদের আমন্ত্রণ জানানো।”
রাউল আরো যোগ করেন, যারা মনে করে কিউবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়া প্রয়োজন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অতীতের স্থায়ী আগ্রাসন, অর্থনৈতিক প্রতিরোধ, অযাচিত হস্তক্ষেপ এবং গণমাধ্যমকে কব্জা করার ইতিহাসকে অবজ্ঞা করছে।
তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, দুর্নীতি ও ব্যর্থতার মূলোৎপাটন করতে না পারাই সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি।
রাউল কমিউনিস্ট পার্টিতে আরো বেশি গণতান্ত্রিকচর্চা এবং তার নিজের পদের ব্যাপারেও মুক্ত সমালোচনা এবং গণমাধ্যমকে আরো স্বাধীনতা দেওয়া উচিৎ বলেও জানান।
তিনি দলের শীর্ষপদে ৫ বছরের দুটি মেয়াদে সীমিত করে আনার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ সীমিত করবেন কি না এ ব্যাপারে কোনোকিছু বলেন নি রাউল কাস্ত্রো।
১৯৫৯ সালে কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের মধ্যদিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর প্রায় অর্ধশতাব্দী কিউবা শাসন করার পর স্বাস্থ্যসমস্যার কারণে ভাই রাউল কাস্ত্রোর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫২ ঘ.
bdnews24