২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সালেহ

চিকিৎসার জন্য শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। ওমানের উদ্দেশ্যে ইয়েমন ছাড়ার এক সপ্তাহ পর তিনি যুক্তরাষ্ট্র গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চিকিৎসার জন্য শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। ওমানের উদ্দেশ্যে ইয়েমন ছাড়ার এক সপ্তাহ পর তিনি যুক্তরাষ্ট্র গেলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নোয়েল ক্লে সালেহ’র পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন। বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে ক্লে বলেন, “চিকিৎসার জন্য যেটুকু সময় লাগবে তিনি সে সময়টুকু এখানে থাকবেন বলেই আমরা প্রত্যাশা করছি।” এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। সালেহকে বহনকারী বিমানটি ব্রিটেনের একটি বিমানবন্দরে যাত্রা বিরতি করেছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। ওদিকে, ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা জানায়, চিকিৎসার উদ্দেশ্যে ওমানের রাজধানী মাসকাট ছেড়ে গেছেন সালেহ। সরকার বিরোধী আন্দোলনের মুখে এক মধ্যস্থতা চুক্তির আওতায় ডেপুটির কাছে কিছু ক্ষমতা হস্তান্তর করেছেন সালেহ। সেইসঙ্গে চুক্তি অনুসারে তাকে আইনি সুরক্ষাও দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৯ঘ.