২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অকল্যান্ডে বিক্ষোভে কাঁদানে গ্যাস, আটক ২ শতাধিক

যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে ওয়াল স্ট্রিট বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এঘটনায় ২ শতাধিক মানুষ গ্রেপ্তারও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে ওয়াল স্ট্রিট বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এঘটনায় ২ শতাধিক মানুষ গ্রেপ্তারও হয়েছে। পুলিশ জানায়, শনিবার ওয়াল স্ট্রিট বিরোধী আন্দোলনকারীরা একটি বন্ধ কনভেশন সেন্টার দখল নিতে গেলে অকল্যান্ডের রাস্তায় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটে। কর্মকর্তারা জানান, অকল্যান্ডের কেন্দ্রস্থলে হেনরি জে কাইজার নামের একটি কনভেনশন সেন্টারে দুপুরের পর পর আন্দোলনকারীরা নির্মাণ সামগ্রী নষ্ট ও বেড়া ভেঙে ফেলা শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অকল্যান্ড পুলিশ বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “পুলিশ কর্মকর্তাদের দিকে বোতল, পাইপ, পাথর, ¯েপ্র বোতল, তাৎক্ষণিক তৈরি বিস্ফোরক ও জ্বলন্ত বস্তু ছুঁড়ে মারে। জবাবে অকল্যান্ড পুলিশ বিভাগ কাঁদানে গ্যাস ও ধোঁয়া ছুঁড়ে।” ২০১১ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গড়ে তোলা শিবির থেকে ওয়াল স্ট্রিট বিরোধী আন্দোলনকারীদের উচ্ছেদ করে পুলিশ। এরপর অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পুরনো অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টার সময় পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটল। অকুপাই অকল্যান্ডের আয়োজকরা কনভেনশন সেন্টরটি দখল করে সদরদপ্তর এবং বাস্তুহারা বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। পুলিশ আগেও তাদের এ ধরনের চেষ্টায় বাধা দেয়। পুলিশ জানায়, কনভেনশন সেন্টারটির কাছ থেকে ১৯ জনকে এবং বাকীদের অকল্যান্ডের কেন্দ্রস্থলে একটি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বাইরে থেকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৬ঘ.