২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে তেল রপ্তানি নিষিদ্ধ করবে ইরান

ইরান আগামী সপ্তাহ থেকেই ইউরোপীয় ইউনিয়নে তেল রপ্তানি নিষিদ্ধের পদক্ষেপ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

তেহরান, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান আগামী সপ্তাহ থেকেই ইউরোপীয় ইউনিয়নে তেল রপ্তানি নিষিদ্ধের পদক্ষেপ নিচ্ছে। এ সংক্রান্ত একটি বিল নিয়ে রোববারই ইরানের পার্লামেন্টে বিতর্ক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ফার্স বার্তা সংস্থা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান হুসেইন ইব্রাহিমী বলেছেন, রোববার পার্লামেন্টকে একটি বিল অনুমোদন করতে হবে। এ বিলে ইউরোপে আগামী সপ্তাহ থেকে ইরানের তেল রপ্তানি বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইইউ গত সোমবার ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তা পুরোপুরি কার্যকর হওয়ার আগে যে ৬ মাস সময় দিয়েছে তার বিরুদ্ধেই তেহরান অবিলম্বে তেল রপ্তানি নিষিদ্ধের এ পদক্ষেপ নিচ্ছে। ইরানি পার্লামেন্টের জ্বালানি বিষয়ক কমিটির সদস্য মোয়ায়েদ হোসেইন-সদরের উদ্ধৃতি দিয়ে ফার্স বলেছে, পার্লামেন্টের সদস্যরা ইউরোপে তেল রপ্তানি বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত নিলে বিল পাশ করতে এক মুহূর্তও দেরি হবে না। আর ইউরোপে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে ইউরোপীয়রা সত্যিই অবাক হবে। তারা ইরানের ক্ষমতা বুঝতে পারবে। আর ইরান যে তাদের পরমাণু অস্ত্র নীতিতে কোনো ছেদ সহ্য করবে না সেটাও তারা উপলব্ধি করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫০ঘ.