২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

ইরাকের রাজধানী বাগদাদের একটি বাজারের কাছে শুক্রবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

বাগদাদ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকের রাজধানী বাগদাদের একটি বাজারের কাছে শুক্রবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জন। জাফারানিয়া শহরের বাজারস্থলে এক শিয়ার দাফন অনুষ্ঠান চলাকালে হামলাকারী গাড়িবোমা বিম্ফোরণ ঘটায়। হামলাকারী প্রথমে একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করেছিলো বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। বাগদাদের নিরাপত্তা বিভাগের মুখপাত্র কাশিম আল মুসাওয়ি বলেন, আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী জাফারানিয়ার পুলিশ স্টেশনে পৌঁছতে ব্যর্থ হয়ে পরে দোকা এবং বাজারের কাছে হামলা চালায়। ওই সময় সেখানে এক শিয়া রিয়েল এস্টেট এজেন্ট এর দাফন চলছিলো। বাগদাদে বন্দুকধারীদের গুলিতে বৃহস্পতিবার ওই এজেন্ট নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বাহিনী হামলাস্থলটি ঘিরে রেখেছে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। গত মাসে মার্কিন সেনারা ইরাক ছেড়ে যাওয়ার পর থেকে দেশটিতে আত্মঘাতী হামলা বেড়ে গেছে। বৃহস্পতিবার ইরাকে হামলায় নিহত হয়েছে ১৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫২ঘ.