২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাখো সেনা ছাঁটাইয়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন সেনাবাহিনীর আকৃতি ‘ছোট’ করার যে পরিকল্পনা তার অংশ হিসেবে প্রায় ১ লাখ সেনা ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন সেনাবাহিনীর আকৃতি ‘ছোট’ করার যে পরিকল্পনা তার অংশ হিসেবে প্রায় ১ লাখ সেনা ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা। সশস্ত্র বাহিনীর নতুন কাঠামো উপস্থাপন করে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সকে উন্নত করবে এবং ‘দেশে যেকোনো শত্র“র’ বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা অব্যাহত রাখবে। লিও প্যানেট্টা বলেন, “আগামী পাঁচ বছরে সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫ লাখ ৭০ হাজার থেকে কমিয়ে ৪ লাখ ৯০ হাজার করা হবে। আর নৌ বাহিনীর সদস্য ২০ হাজার কমিয়ে ১ লাখ ৮২ হাজার করা হবে।” খুব ধীর গতিতে হলেও দেশটির সেনাবাহিনীর বাজেট বেড়ে ২০১৭ সালে ৫শ’ ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে উল্লেখ করে তিনি জানান, আগামী ১০ বছরে পেন্টাগনকে ৪শ’ ৮৭ বিলিয়ন ডলারের ব্যয় সংকোচন করতে হবে। তবে এ ধরনের বাজেট দিয়ে শক্তিশালী একটি মার্কিন সেনাবাহিনী চালানো সম্ভব হবেনা বলে কংগ্রেসের কয়েকজন সদস্য মনে করছেন বলে বিবিসি জানায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এফ-৩৫ বিমান ক্রয় অব্যাহত রাখলেও স্টিলথ (প্রতিপক্ষের চোখ ফাঁকি দিতে সক্ষম প্রযুক্তিনির্ভর বিশেষ বিমান) যুদ্ধ বিমান ক্রয় কমিয়ে দেবে। আর এসব কাজ বেশ কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, এটা হলো কৌশলগত টার্নিং পয়েন্ট যা ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন। আগামী ১০ বছরে ব্যয় প্রায় এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক কমানোর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন প্যানেট্টা। এছাড়া এ বছরের শেষ নাগাদ কংগ্রেস ঘাটতি চুক্তি করতে ব্যর্থ হলে প্রতিরক্ষা খাতের আরো ৬শ’ বিলিয়ন ডলারের ব্যয় কমানো হতে পারে। এটা করার প্রয়োজন হবে না বলে আশা করছেন প্যানেট্টা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন স্পেশাল ফোর্সকে আগে ইরাকের জন্য ব্যবহার করা হলেও এখন সারা বিশ্বের জন্য তারা কাজ করবে। তিনি বলেন, ভাসমান একটি ঘাঁটি তৈরি করা হবে যা স্পেশাল অপারেশন ফোর্স ও ড্রোন ইউনিটের জন্য কাজ করবে। তাৎক্ষণিক কোনো নির্দেশে স্পেশাল অপারেশন বা অন্য বাহিনীকে পরিবহনের জন্য এ ঘাঁটিতে বড় একটি বড় নৌযান থাকবে। সেনাসদস্য ছাঁটাই ছাড়াও বিমানবাহিনীর পুরনো কার্গো বিমানগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নৌবাহিনী তাদের এয়ারক্র্যাফট ক্যারিয়ারগুলো রাখবে কিন্তু যুদ্ধজাহাজগুলোকে বাদ দিয়ে দেবে। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর উপযোগী নতুন ধরনের জাহাজ তৈরি দু’বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। আর সাবমেরিন ক্রয়ও পিছিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৫ ঘ.