২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় দামেস্কের কাছে সেনা-বিদ্রোহী লড়াই

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে একটি শহরে বৃহস্পতিবার সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে কর্তৃপক্ষ স্থানীয় পর্যায়ে বিদ্রেহীদের সঙ্গে অস্ত্রবিরতি আলোচনা চালাচ্ছে বলেও জানিয়েছেন প্রাদেশিক গভর্নর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

সিরিয়া, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে একটি শহরে বৃহস্পতিবার সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে কর্তৃপক্ষ স্থানীয় পর্যায়ে বিদ্রেহীদের সঙ্গে অস্ত্রবিরতি আলোচনা চালাচ্ছে বলেও জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। রাজধানী দামেস্কের কাছে কিছু এলাকা দখলকারী বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি আলোচনা চলছে বলে আগের খবরে জানান স্থানীয় এক কর্মকর্তা। পরে সিরিয়া সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দামেস্কের কাছে দোমা শহরে সকাল থেকেই সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী ঘরে ঘরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের খোঁজ করছে। কাছাকাছি আরেক শহর হাসরাতাতেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ওই শহরে শক্তিশালী অবস্থান নিয়ে আছে সেনারা। সিরিয়ায় ১০ মাসের বিক্ষাভে আন্দোলকারীরা যে রাজধানীর কাছাকাছি পৌঁছে গেছে তা এ থেকেই প্রতীয়মাণ। দামেস্কের উপকণ্ঠ দোমা, হারাস্তা ও ইরবিনের মানবাধিকার কর্মীরা গত রাতেও প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলির আওয়াজ পেয়েছেন। গোলাগুলি এতো কাছে হচ্ছিল যে রাতে দামেস্কের কেন্দ্রস্থল থেকে তা শোনা যায়। দোমায় নিরাপত্তা বাহিনী ২শ জনকে আটক করেছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। আরব লিগের পর্যবেক্ষকরা ইরাবিন যাওয়ার আগে দামেস্কর পল্লী অঞ্চলের গভর্নর হুসেইন মাখলোফ বলেন, “তাদের (বিরোধীরা) অনেকেই ভুলপথে পরিচালিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা সঠিক পথেই ফিরে আসবে।” তিনি আরো বলেন, “তাদের সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি। এদের মধ্যে কয়েকটি সশস্ত্র গ্র“পও আছে যারা দামেস্কের আশপাশে অবস্থান নিয়েছে।” জাবাদানি শহরে যা করা হয়েছে এক্ষেত্রেও কর্তৃপক্ষ সেই একই পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। এ মাসে লেবানন সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত জাবাদানি শহরে আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির পর শহরটি থেকে সেনা ও সাজোঁয়া যান প্রত্যাহার করে সিরিয়া। অন্য শহরগুলোর পরিস্থিতিও একইভাবে সামাল দেওয়ার চেষ্টা নিয়েছে কর্তৃপক্ষ। ওদিকে, উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি পর্যবেক্ষক প্রত্যাহার করে নেয়ার পর সিরিয়া মিশন পুনরায় শুরু করেছে আরব লিগ। দ্বিতীয় দফার এ মিশন প্রায় এক মাস ধরে চলবে। সিরিয়ায় থাকা বাকি পর্যবেক্ষকরা আরব লিগের শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে প্রতিশ্র“তিবদ্ধ। স¤প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ফেব্র“য়ারি পর্যন্ত দেশটিতে আরব লিগ মিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। ওদিকে, সিরিয়ায় রাজনৈতিক সমাধানের পরিকল্পনায় সমর্থন আদায়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তা চেয়ে মহাসচিব বান কি-মুনের কাছে যৌথভাবে চিঠি দিয়েছেন আরব লিগের প্রধান নাবিল এলারাবি ও কাতারি প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম আল-থানি। এলারাবি ও আল-থানিই সিরিয়া বিষয়ক আরব লিগ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। আরব লিগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই চিঠিতে জাতিসংঘের প্রধান কার্যালয়ে যৌথ বৈঠকের আহ্বান জানিয়েছে আরব লিগ। নিরাপত্তা পরিষদকে সিরিয়া পরিস্থিতি সম্পর্কে জানানো এবং সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা বাস্তবায়নে পরিষদের সহায়তা পাওয়ার উদ্দেশে তারা ওই বৈঠকের দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০১৬ঘ.