২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর সমালোচনা প্রত্যাহার করলেন গিলানি

পাকিস্তানের বিতর্কিত স্মারকলিপি নিয়ে সুপ্রিম কোর্টের তদন্তে সমর্থন দিয়ে সেনাবাহিনী ‘অসাংবিধানিক’ কাজ করছে বলে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যে মন্তব্য করেছিলেন বুধবার তা প্রত্যাখ্যান করে নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ইসলামাবাদ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিতর্কিত স্মারকলিপি নিয়ে সুপ্রিম কোর্টের তদন্তে সমর্থন দিয়ে সেনাবাহিনী ‘অসাংবিধানিক’ কাজ করছে বলে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যে মন্তব্য করেছিলেন বুধবার তা প্রত্যাখ্যান করে নিয়েছেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি’র বরাত দিয়ে গিলানি বলেন, “সেনা বাহিনী অসাংবিধানিক আচরণ করেছে বা আইন লঙ্ঘন করেছে বলে আমি যে মন্তব্য করেছিলাম তা প্রত্যাহার করে নিচ্ছি।” স্মারকলিপি নিয়ে তদন্তে সুপ্রিম কোর্টকে তথ্য-প্রমাণ দিয়ে সহায়তা করায় সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানি ও সেনা গোয়েন্দা পরিচালক লেফট্যানেন্ট জেনারেল আহমেদ সুজা পাশার সমালোচনা করেছিলেন তিনি। এ সমালোচনা প্রত্যাহার করে নেওয়ার মধ্য দিয়ে গিলানি দেশের বেসামরিক প্রশাসন এবং প্রভাবশালী সেনাবাহিনীর মধ্যকার উত্তেজনা দূর করারই চেষ্টা নিলেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত চলতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ঘ.