২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বিক্ষোভের এক বছর

মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারক বিরোধী বিক্ষোভের এক বছর পূর্তিতে বুধবার তাহরির স্কয়ারে সমবেত হয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

কায়রো, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারক বিরোধী বিক্ষোভের এক বছর পূর্তিতে বুধবার তাহরির স্কয়ারে সমবেত হয়েছে জনতা। দেশে অবিলম্বে সামরিক শাসনের অবসান দাবি করেছে বিরোধিরা। তবে ইতোমধ্যেই মিশরে যে সব পরিবর্তন সূচিত হয়েছে তাতে আনন্দও প্রকাশ করেছে অনেকে। বিক্ষোভের এক বছর পূর্তিতে তাহরির স্কয়ারে জনতার ভিড় সামলাতে বড় কংক্রিটের ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ। গত বছর ২৫ জানুয়ারির বিপ্লবে জড়িত গণতন্ত্রপন্থি কর্মীরা বর্ষপূর্তি পালন উপলক্ষে তাহরির স্কয়ারে পদযাত্রার পরিকল্পনা করেছে। মুবারক আমলের লোকজনরা এখনও শাসব্যবস্থায় আছে অভিযোগ করে বিরোধিরা অবিলম্বে সামরিক শাসনাবসান চেয়ে বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে। তবে মুবারক পরবর্তী নির্বাচনের পর গঠিত নতুন পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসাবে স্থান করে নিতে পেরে আনন্দ করেছে ইসলামিক দল মুসলিম ব্রাদারহুড। এ বছরের শেষ দিকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তারা এখন সামরিক বাহিনীর সঙ্গে পর্দার অন্তরালে বিস্তারিত আলোচনা চালাচ্ছে। গত বছর বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে ওঠা তাহরির স্কয়ারে বর্ষপূর্তি পালনের জন্য মঙ্গলবার রাত থেকেই সমবেত হতে শুরু করে জনতা। সেখানে তাঁবু গেড়ে অবস্থান নেয় তারা। স্লোগান দেয় শসস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের বিরুদ্ধে। গণবিক্ষোভের মুখে গত বছর ফেব্র“য়ারিতে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হওয়ার পর এই পরিষদ মিশরের ক্ষমতায় আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬১৩ঘ.