ওয়াশিংটন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শক্তিশালী সৌর ঝড়ের কবলে পড়ছে আমাদের এই পৃথিবী। বুধবার সারাদিনই এর প্রভাবে পৃথিবীর নানাক্ষেত্রে বিঘœ ঘটার আশঙ্কা রয়েছে ।
২০০৫ সালের পর এটিই সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ ঝড়ে পৃথিবীতে আছড়ে পড়বে তেজোদ্দীপ্ত সৌরকণা।
ক্ষুদ্র ওই কণাগুলো বিশেষ করে কৃত্রিম উপগ্রহ ও নভোচারীদের জন্য উদ্বেগজনক। কারণ এর ফলে কৃত্রিম উপগ্রহের কাজে বিঘœ ঘটতে পারে।
এছাড়া মেরু অঞ্চলে বিমান চলাচলেও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সৌর ঝড়।
এর ফলে পৃথিবীর প্রযুক্তিগত ক্ষেত্রগুলোতে, যেমন: বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা এবং উপগ্রহ সংকেত আদান প্রদানেও বিঘœ ঘটতে পারে।
রোববার গ্রীনিচ মান সময় ০৪ টায় সূর্য থেকে নির্গত এক বিশাল অগ্নিকুন্ড (সূর্যের আবহমন্ডলে সংরক্ষিত চৌম্বকীয় শক্তি হঠাৎ বেরিয়ে আসার কারণে সৌর অগ্নিকুন্ড সৃষ্টি হয়) থেকে এ ভূ-চুম্বকীয় ঝড়ের উৎপত্তি।
এতে করে তোজোদ্দীপ্ত সৌর কণাগুলো স্বাভাবিক গতির চেয়ে ৫ গুণ দ্রুত ঘন্টায় প্রায় ৫০ লক্ষ মাইল বেগে ছুটছে। দ্রুতবেগে ছুটে আসা এ সৌরকণাগুলো পৃথিবীতে আছড়ে পড়লে তা ক্ষতির কারণ হবে বলেই আশঙ্কা বিজ্ঞানীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪৮ঘ.
bdnews24