২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান রুশদির জয়পুর ভাষণ বাতিল

ভারতের জয়পুর সাহিত্য উৎসবের আয়োজকরা মৃত্যুর হুমকির মুখে নির্বাসিত লেখক সালমান রুশদির ভিডিও ভাষণ স¤প্রচার বাতিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

জয়পুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের জয়পুর সাহিত্য উৎসবের আয়োজকরা মৃত্যুর হুমকির মুখে নির্বাসিত লেখক সালমান রুশদির ভিডিও ভাষণ স¤প্রচার বাতিল করেছে। মঙ্গলবার ভাষণ দেওয়ার কথা ছিল রুশদির। কিন্তু কয়েকটি মুসলিম সংগঠন উৎসবের আয়োজকদেরকে হত্যার হুমকি দেওয়ায় এবং মুসলিম গ্র“পগুলোর সহিংস বিক্ষোভের আশঙ্কায় শেষ পর্যন্ত বাতিল করা হল পূর্বনির্ধারিত এ ভাষণটি। লন্ডনে বসবাসরত ভারতের এ বিতর্কিত লেখককে রাজস্থানের রাজধানী জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে যোগ দেয়ার আমন্ত্রণ জানায় আয়োজকরা। কিন্তু প্রাণনাশের হুমকি রয়েছে বলে ভারতীয় গোয়েন্দারা লেখককে সতর্ক করে দিলে তিনি ভারত সফর বাতিল করেন। মঙ্গলবার রুশদির ভাষণের আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন উৎসবের পরিচালক উইলিয়াম ডারিম্পল। উৎসবের আয়োজক হোটেলের মালিক রামতাপ সিং জনতার উদ্দেশে বলেছেন, বেশ কিছু সংখ্যক মানুষ এ উৎসবে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ ¤প্রচারের বিরুদ্ধে। তারা সহিংসতার হুমকি দিচ্ছে। আর সেকারণেই সবার ক্ষতি হয় এমন কিছু না ঘটতে দেওয়াটা জরুরি। এই উৎসবে যোগ দিতে রুশদির আসার খবর প্রচারের শুরু থেকেই মুসলিম কয়েকটি গোষ্ঠী রুশদিকে ভারতে ঢুকতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছে। দেওবন্দ উলুম মাদ্রাসার অধ্যক্ষসহ কয়েকজন ভারতে নিষিদ্ধ স্যাটানিক ভার্সেসের লেখককে দেশে ঢুকতে না দিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানায়। রুশদি সফর বাতিল করার পর একে নিজেদের ‘বিজয়’ হিসেবেও প্রচার করে তারা। দুই যুগ আগে ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই উগ্র মুসলিমদের রোষাণলে রয়েছেন ৬৫ বছর বয়সি এই লেখক। ১৯৮৮ সালে প্রকাশিত ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশ হয়। ভারতের পাঁচটি রাজ্যে নির্বাচনের আগে রুশদিকে ঢুকতে দিলে মুসলিম ভোটাররা মুখ ফিরিয়ে নেবে- এই শঙ্কা প্রকাশ করে কংগ্রেসের অনেক নেতাও রুশদির আসার বিপক্ষে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০১ঘ.