তেহরান, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানি উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
ইরনা রোববার এক প্রতিবেদনে জানায়, ইরানি উপকূলে ২২ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকীরা নৌকার ভেতরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় বান্দার আব্বাস থেকে হরমুজ দ্বীপে যাওয়ার সময় বিরূপ আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
সংবাদ সংস্থাটি জানায়, ডুবে যাওয়ার আগে নৌকাটির জ্বালানিও শেষ হয়ে যায়। আবহাওয়া অনুকূলে না থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে সংবাদ সংস্থাটি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৩৪ ঘ.
bdnews24