ওয়াশিংটন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আধুনিক আবহাওয়া রেকর্ডে ১২ বছরের মধ্যে ২০১১ সাল উষ্ণতম বছর হিসেবে নবম স্থানে রয়েছে। আর এ বিষয়টি নির্ধারিত হয়েছে বিশ্বের গড় তাপামাত্রার ভিত্তিতে।
বৃহস্পতিবার নাসার বিজ্ঞানীরা জানান, গ্রিনহাউস গ্যাসের কারণে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১০টি উষ্ণতম বছরের মধ্যে ২০১১ সাল নবম।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) আলাদা এক প্রতিবেদনে জানায়, তাপমাত্রার রেকর্ডে ২০১১ সাল যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২৩তম উষ্ণতম বছর ছিল।
নাসার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘গোদার ইন্সস্টিটিউট’র বিজ্ঞানীরা এক বিবৃতিতে জানায়, ২০১১ সালে বিশ্বের উপরিভাগের গড় তাপমাত্রা ছিল ০ দশমিক ৯২ ডিগ্রি ফারেনহাইট বা ০ দশমিক ৫১ ডিগ্রি সেলসিয়াস। যা মধ্য বিশ শতকের মূলরেখা থেকে বেশি।
১৮৮০ সাল থেকে নাসার এ ইন্সস্টিটিউটটি তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করেছে।
ইন্সস্টিটিউটটির পরিচালক জেমস হানসেন জানান, একবিংশ শতকের প্রথম ১১ বছর ২০ শতকের মধ্য ও শেষভাগ থেকে উল্লেখযোগ্যভাবে উষ্ণতম ছিল।
২০ শতকের একমাত্র ১৯৯৮ সাল রয়েছে ১০টি উষ্ণতম বছরের মধ্যে।
নাসার বিবৃতিতে আরো বলা হয়েছে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর এ কার্বন কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে জীবাশ্ম জ্বালানি চালিত যানবহন ও মানুষের শ্বাসপ্রশ্বাস থেকে নির্গত হয়ে থাকে।
বর্তমানে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ ৩৯০ পার্ট। যা ১৮৮০ সালে ২৮৫ ও ১৯৬০ সালে ৩১৫ ছিল বলে নাসা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৩ ঘ.
bdnews24