২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের যুদ্ধবিরতি

সিরিয়ার লেবানন সীমান্তবর্তী জাবাদানি শহরে সেনা ও সশস্ত্র বিদ্রোহীরা মঙ্গলবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

আম্মান, জানুয়ারি ১৮ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার লেবানন সীমান্তবর্তী জাবাদানি শহরে সেনা ও সশস্ত্র বিদ্রোহীরা মঙ্গলবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। রাস্তা ছেড়ে যেতে রাজি হয়েছে উভয়পক্ষই। বিরোধী পক্ষের এক ঊর্ধ্বতন নেতা কামাল আল-লাবওয়ানি একথা জানিয়েছেন। শহর নেতৃবৃন্দ ও আসাদের শ্যালক সহকারী প্রতিরক্ষামন্ত্রী আসিফ শওকতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি। লিবিয়ার সীমান্তবর্তী ওই শহরে দুই দিন সমঝোতা আলোচনার পর যুদ্ধবিরতিতে পৌঁছান তারা। জাবাদানির বিদ্রোহীরা এক বিবৃতিতে ফেইসবুকে একথা জানিয়েছে। গত শুক্রবার ট্যাংকসহ সজ্জিত সেনাদল শহরে অভিযান চালায়। আরব পর্যবেক্ষকরা গত মাসে সিরিয়ায় পৌঁছানোর পর এটি সবচেয়ে বড় দমনাভিযান। আল-লাবওয়ানি রয়টার্সকে বলেছেন, “ট্যাংকের গোলাবর্ষণ থেমেছে। জাবাদানিতে মসজিদের মিনারগুলো থেকে চুক্তির ঘোষণা দিয়েছে ধার্মিক ব্যক্তিরা।” এ ব্যাপারে সিরিয়া কর্তৃপক্ষ কোন মন্তব্য করেনি এবং জাবাদানিতে হামলার কোন খবর প্রচার করেনি রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে দামেস্ক থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ওই শহরে নিয়মিতই ব্যাপক বিক্ষোভ হয়েছে। লাবওয়ানি জানিয়েছেন, হামলার সময় জাবাদানিতে ১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। তিনি আরো জানান, সংঘর্ষে আসাদ-সমর্থক প্রায় ৩০ সেনাও নিহত হয়েছে এবং বেশ কয়েকজন সেনা বিদ্রোহীদের সাথে যোগ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৭ঘ.