২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয়সঙ্কোচনের প্রতিবাদে গ্রিসে বিক্ষোভ-ধর্মঘট

গ্রিসে ব্যয়সঙ্কোচনের প্রতিবাদে মঙ্গলবার হাজার হাজার ক্ষুদ্ধ শ্রমিক মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে এগিয়ে যায়। ধর্মঘটে স্থবির হয়ে পড়ে এথেন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

এথেন্স, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে ব্যয়সঙ্কোচনের প্রতিবাদে মঙ্গলবার হাজার হাজার ক্ষুদ্ধ শ্রমিক মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে এগিয়ে যায়। ধর্মঘটে স্থবির হয়ে পড়ে এথেন্স। ধর্মঘটের কারণে মঙ্গলবার এথেন্সের মেট্রো রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং প্রধান বন্দর থেকে কোন ফেরি চলাচল করেনি। দিনের নির্দিষ্ট কিছু সময়ে বাস চালু রয়েছে বলে জানা গেছে। ২০১০ সালে গ্রিসে প্রথম ব্যয় সংকোচন বিল পাস হয়। এরপর থেকে কর বাড়ানো ও ব্যয় সংকোচনের কারণে ব্যাপকভাবে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে গ্রিসের নাগরিকরা। তাই দ্বিতীয় দফায় আবার ব্যয়সংকোচেনের পদক্ষেপে আশঙ্কায় আছেন তারা এবং জানিয়েছেন, আমরা আর ব্যয় সংকোচন ও বেতন কমানোর সিদ্ধান্ত মেনে নিতে পারব না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২১ঘ.