জেরুজালেম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও ইসলায়েলের যৌথ সামরিক মহড়া স্থগিত করা হয়েছে। আসছে বসন্তে আকাশ প্রতিরক্ষার ওপর ওই দুই দেশের যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিলো।
পেন্টাগন জানিয়েছে, আসছে বসন্তে মহড়াটি করার পরিকল্পনা থাকলেও এটি বছরের শেষদিকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজেট ঘাটতির জন্য মহড়াটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যমগুলো। তবে বিশ্লেষকদের ধারণা, মহড়াটি স্থগিত করার আসল কারণ ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়তে পারে এমন সম্ভবনার কারণেই মহড়াটি স্থগিত করা হয়েছে।
বিশ্লেষকদের এমন ধারণা রোববার অস্বীকার করেছে দেশদু’টি।
ইরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনাকে তেমন কোনো বিষয় বলে মানতে অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। আর ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনার জন্য প্রক্রিয়াগত সমস্যাকে দায়ী করেছেন। তবে দু’পক্ষই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
ইসরায়েলি সূত্রগুলো বলেছে, “প্রক্রিয়াগত অনেকগুলো কারণে মহড়াটি স্থগিত করা হয়েছে, তবে ইরানের সঙ্গে উত্তেজনার যে কারণ বলা হচ্ছে তা ঠিক নয়।”
পেন্টাগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জন কিরবি বলেছেন, “পরিকল্পিত মহড়া স্থগিত করা কোনো অস্বাভাবিক ঘটনা নয়।”
“কৃচ্ছতার চ্যালেঞ্জ ১২” নামের এই মহড়াটি দু’পক্ষের আয়োজনে সবচেয়ে বড় মহড়া হবে বলে ধারণা করা হচ্ছিলো। ঘনিষ্ঠ ওই দুই মিত্র প্রায়ই যৌথ সামরিক মহড়ার আয়োজন করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৯ ঘ.
bdnews24