লাস ভেগাস, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের উইসকনসিস রাজ্যের লরা কায়েপেলার ২০১২ সালের মিস আমেরিকা নির্বাচিত হয়েছেন।
শনিবার লাস ভেগাসে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫৩ সুন্দরীকে পেছনে ফেলে কায়েপেলার সেরা সুন্দরীর মুকুট জয় করেন।
দুই ঘণ্টা ধরে এবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এ অনুষ্ঠানে লরা গানের মাধ্যমে তার প্রতিভা প্রকাশ করেন। আর কালো রংয়ের গাউন পরে মঞ্চে হেঁটে মুগ্ধ করে ফেলেন দর্শকদের।
বিজয়ী ঘোষণার পরপরই দর্শকদের উদ্দেশে ধন্যবাদ জানান কায়েপেলার। এসময় অপর প্রতিযোগীরা তাকে ঘিরে ধরে অভিনন্দন জানায়।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন মিস ওকলাহামা বেটি থম্পসন।
এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের স্থানীয় ও রাজ্য পর্যায়ে বিজয়ী হয়ে আসতে হয়েছে।
মিস আমেরিকা অর্গানাইজেশন এ প্রতিযোগিতার আয়োজক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫১ ঘ.
bdnews24