২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আইফোন বিক্রি বন্ধ

‘আইফোন ফোরএস মডেল’টি উদ্বোধন করার সময় শুক্রবার বেইজিংয়ের অ্যাপল স্টোরের সামনে উপস্থিত বিপুলসংখ্যক ক্রেতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় চীনের স্টোর থেকে সব মডেলের আইফোন বিক্রি বন্ধ করে দেবে বলে জানিয়েছে অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

বেইজিং, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-‘আইফোন ফোরএস মডেল’টি উদ্বোধন করার সময় শুক্রবার বেইজিংয়ের অ্যাপল স্টোরের সামনে উপস্থিত বিপুলসংখ্যক ক্রেতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় চীনের স্টোর থেকে সব মডেলের আইফোন বিক্রি বন্ধ করে দেবে বলে জানিয়েছে অ্যাপল। বেইজিংয়ের সানলিতান এলাকায় অবস্থিত ওই স্টোরের সামনে উপস্থিত জনতার প্রচন্ড ভিড়ের চাপে ওই মডেলটি আর উদ্বোধন করা হয়ে ওঠেনি কর্তৃপক্ষের। ভিড়ের কারণে পরিস্থিতি এমন বিশৃঙ্খল পর্যায়ে পৌঁছায় যে, সেখানে ক্রেতারা ডিম ছোড়াছুড়ি শুরু করে। এরপর পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিশ্বের বৃহত্তম মোবাইল ফোনের বাজার চীন। অ্যাপলেরও দ্বিতীয় বৃহত্তম বাজার এ দেশটি। আইফোন ৪এস মডেলে ‘ভয়েস-এ্যাকটিভেটেড ফাংশন’ রয়েছে যা চীনের বাজারে প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছিল অ্যাপল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২২ঘ.