২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা নিউ হ্যাম্পশায়ার প্রাইমারীতে রমনির জয়

নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারীতে জিতে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলেন ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। মঙ্গলবার এ প্রাইমারী অনুষ্ঠিত হয়। এর আগে আইওয়ার ভোটেও জিতেন রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

মানচেস্টার, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারীতে জিতে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলেন ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। মঙ্গলবার এ প্রাইমারী অনুষ্ঠিত হয়। এর আগে আইওয়ার ভোটেও জিতেন রমনি। রমনি মোট ভোটের প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছেন। ২৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট পদে আরেক রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী রন পল। আর ১৭ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উটাহর গভর্নর জন হান্টসম্যান। ১০ শতাংশেরও কম ভোট পেয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছেন রিক সন্তোরম ও নিউ গিংরিচ। চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা প্রতিটি রাজ্যে প্রাইমারি ও ককাসে প্রতিযোগিতায় অংশ নেবেন। বিজয়ী প্রার্থীকে অগাস্টে রিপাবলিকান দলের সমাবেশ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নির্বাচনে ডেমোক্রাট দলের প্রেসিডেন্ট বারাক ওবামার মোকাবেল করবেন ওই প্রার্থী। ২১ জানুয়ারি সাউথ ক্যারোলাইনায় পরবর্তী প্রাইমারি অনুষ্ঠিত হবে। সেখানে আবার লড়াইয়ে ফিরে আসার অঙ্গীকার করেছেন রিপাবলিকান দলের ছয় মনোনয়ন প্রত্যাশী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৯ঘ.