নয়াদিল্লি¬, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শোধণাগারগুলোকে ইরান থেকে অশোধিত তেল কেনা কমিয়ে বিকল্প খুঁজতে বলেছে ভারত সরকার।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা থেকে ইরানের তেলক্রেতাদের বাঁচানোর চেষ্টা নিতে নয়াদিল্লি আগ্রহী না বলে বুধবার জানায় শিল্পকারখানার দুই সূত্র।
ইরান থেকে অশোধিত তেল আমদানিতে চীনের পরই দ্বিতীয় অবস্থানে আছে ভারত। প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার লাখ ব্যারেল তেল আমদানি করে ভারত। যার বার্ষিক মূল্য ১২ বিলিয়ন মার্কিন ডলার।
ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞার কারণে তেলের মূল্য পরিশোধে ভারতকে অনেক ঝক্কি পোহাতে হয়। পরমাণু কর্মসূচির জন্য ইরানকে একঘরে করতে নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে তা আরো কঠিন হয়ে যাওয়ায় ক্রেতাদের বিকল্প খোঁজার এ নির্দেশ দিলো ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৫ঘ.
bdnews24