২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়ানির সঙ্গে কথা বলেছেন মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ দেশের ফেরার বিষয়ে সোমবার পাক সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ দেশের ফেরার বিষয়ে সোমবার পাক সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে কথা বলেছেন। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দ্য ডন এ খবর নিশ্চিত করেছে। জেনারেল কায়ানির কাছ থেকে সাবেক সেনা শাসক মুশাররফ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রতিবন্ধতা সম্পর্কে খবরাখবর নেন বলে জানা গেছে। দ্য ডনের ওই সূত্র নিশ্চিত করে জানিয়েছে, মুশাররফ পাকিস্তানে প্রত্যাবর্তনের আগে যুুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী কলিন পাওয়েল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। স¤প্রতি চলতি মাসের ২৫ অথবা ২৭ তারিখে স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে আসার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন মুশাররফ। পাকিস্তানে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেও আশা প্রকাশ করেছেন। ২০০৯ সালের এপ্রিলে দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমান এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়ার পর গত দু’বছরে পাকিস্তানজুড়ে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়। জাতীয়তাবাদী বেলুচ নেতা আকবর বুগতি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলুচিস্তানের এক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২০০৬ সালে বেলুচিস্তানে এক সামরিক অভিযানের সময় আকবর বুগতি নিহত হন। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্তে প্রেসিডেন্ট পদে থাকার সময় যথাযথ সহযোগিতা না করার অভিযোগে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী একটি আদালতও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই আদালত মুশাররফের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারকে নির্দেশ দেয়। এর মধ্যে ইসলামাবাদ উপকণ্ঠের একটি কৃষিখামারও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৩ ঘ.