২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ হ্যাম্পশায়ারের বিতর্কে এগিয়ে রমনি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনুষ্ঠিত নিউ হ্যাম্পশ্যায়ারের বিতর্কেও বাজি মাত করেছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

গফসটাউন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনুষ্ঠিত নিউ হ্যাম্পশ্যায়ারের বিতর্কেও বাজি মাত করেছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি। শনিবার নিউ হ্যাম্পশায়ারে মনোনয়ন বিতর্কে নামে রিপাবলিকান দলের প্রার্থীরা। পর্যবেক্ষকরা বলছেন, রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত ছিলেন। আর রমনি ব্যস্ত ছিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে আক্রমণ করা নিয়ে। গত সপ্তাহে আইওয়ায় অনুষ্ঠিত ককাসে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন ম্যাসাচুসেটসের সাবেক এ গভর্নর। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে ভোট অনুষ্ঠিত হওয়ার আগে এ বিতর্কের আয়োজন করা হয়। রিাপবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে নামা ছয় প্রার্থী এতে অংশ নেন। চলতি বছর অগাস্টে রিপাবলিকন দলের সমাবেশে একজনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে। এর আগে প্রতিটি রাজ্যে প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হবে। তবে জানুয়ারি মাসে অনুষ্ঠেয় নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার ভোট মনোনয়ন দৌড়ে সম্ভাব্য বিজয়ী কে হবে সে নির্দেশনা পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে। প্রাইমারি ও ককাস থেকে জয়ী রিপাবলিকান প্রার্থী ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামাকে মোকাবেলা করবেন। আইওয়ায় আট ভোটে জয়ী হওয়ার পর নিউ হ্যাম্পশায়ারের মানচেস্টারে অনুষ্ঠিত ওই বিতর্কে পেনসেলভানিয়ার সিনেটর রিক সান্তোরমের তোপের মুখে পড়েন রমনি। সান্তোরম বলেন, “প্রেসিডেন্ট হওয়া কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হওয়া না। আপনি এগিয়ে আছেন এবং উৎসাহিত হয়েছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪০ঘ.