২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় কারা দাঙ্গায় নিহত ৩১

মেক্সিকোর একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

রিও ব্রাভো, মেক্সিকো, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১৩ জন। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের আলতামিরা শহরের একটি কারাগারে এ সংঘর্ষ হয়েছে বলে বুধবার স্থানীয় কর্মকর্তারা জানান। প্রাদেশিক সরকারের মুখপাত্র গুইলের্মো মার্টিনেজ বলেন, বুধবার দুপুরের দিকে বন্দিদের দুই পক্ষ ছোরা ও হাতে তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েক ঘণ্টা ধরে তা চলে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী এলাকার মাদক পাচারের রুটের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই মাদক পাচার চক্রগুলোর মধ্যে সংঘর্ষ হয়ে থাকে এবং মাঝেমাঝে তা কারাগারেও ছড়িয়ে পড়ে। গত বছর অক্টোবরে তামাউলিপাসের আরেকটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়। এছাড়া জুলাইয়ে দেশির সবচেয়ে সহিংসতা প্রবণ শহর সিউদাদ হুয়ারেজের একটি কারাগারে সংঘর্ষে ১৭ বন্দি নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৯১৫ ঘ.