ওয়াশিংটন, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১১ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। টানা ছয়মাস ধরে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরির ধারা অব্যাহত রয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে।
বিশেষজ্ঞরা প্রায় দেড় লাখ চাকরির সুযোগ সৃষ্টির পূর্বাভাস দেয়। তবে প্রত্যাশার চেয়েও বেশি চাকুরির সুযোগ সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত তিন বছরের মধ্যে বেকারত্বের হার সর্বনিু পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে তা ৮ দশমিক ৫ শতাংশ। ২০১১ সালের নভেম্বর মাসেও যা ছিল ৮ দশমিক ৭ শতাংশ।
সবচেয়ে বেশি লোক নিয়োগ হয়েছে উৎপাদন, পরিবহন, দোকানপাট ও স্বাস্থ্য সেবাখাতে।
২০১১ সালে প্রায় ১৬ লাখ নতুন চাকরি সৃষ্টি করা হয়েছে। যা ২০০৬ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক।
এছাড়া ইউরোর বিপরীতে ডলারের দামও বেড়েছে। গত ১৬ মাসের মধ্যে এই প্রথম ইউরোকে ছাড়িয়েছে ডলার।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১০ শতাংশ ছিল। গত চারমাসেই বেকারত্বের হার ০ দশমিক ৬ শতাংশ কমেছে। যা সমস্যা কবলিত যুক্তরাষ্ট্রের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত করছে।
এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা বেশ খানিক রাজনৈতিক সুবিধাও পাবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এখনও যুক্তরাষ্ট্রে ২ কোটি ৩৭ লাখ কর্মক্ষম মানুষ বেকার রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৪ ঘ.
bdnews24