ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনা করছেন। অথচ গত বছরের নভেম্বরেই তিনি তালেবান যোদ্ধাদের আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জিও নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া শনিবার এ খবর জানায়।
২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান চালিয়ে মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালেবান সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন এই তালেবান শীর্ষ নেতা।
মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনায় তিনি যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে আটক আফগান তালেবান সদস্যদের মুক্তি ও আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার দাবি জানিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুয়ান্তানামো কারাগারে আটক তালেবান জঙ্গিদের মুক্তি দেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
গত বছরের ডিসেম্বরে মাঝামাঝি সময়ে দ্য ডন এক প্রতিবেদনে দাবি করে, মার্কিন কর্মকর্তারা স¤প্রতি কাতার ও জার্মানিতে তালেবান প্রতিনিধিদের সাথে আলোচনা করেছে।
স¤প্রতি কাতারের দোহায় আলোচনার জন্য তালেবানের কার্যালয় খোলার পরিকল্পনাতেও সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১১ ঘ.
bdnews24