২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা তোলার শর্তে একমত সু চি ও হেগ

মিয়ানমারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা তোলার শর্তে শুক্রবার একমত প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ইয়াঙ্গুন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা তোলার শর্তে শুক্রবার একমত প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। মিয়ানমারে সেনাশাসনকালে আরোপিত নিষেধাজ্ঞা অবসানে শুক্রবারের এ বৈঠককে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মিয়ানমারে অবরোধ শিথিল করতে পশ্চিমা দেশগুলো ৪ টি শর্ত বেঁধে দিয়েছে। এগুলো হচ্ছে, শতশত রাজবন্দির মুক্তি, মানবাধিকার লঙ্ঘন রোধ, জাতিগত সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। এ সব শর্তের সঙ্গেই শুক্রবার একমত প্রকাশ করেন সুচি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে কি কি অগ্রগতি দেখতে চান এ প্রশ্নের জবাবে হেগ এর সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে সু চি বলেন, “সব রাজবন্দি মুক্তি পেতে হবে, জাতিগত সহিংসতা বন্ধ হতে হবে এবং আমরা নিশ্চিতভাবেই একটি অবাধ ও সুষ্ঠু উপনির্বাচন দেখতে চাই।” এ সমস্ত শর্ত কত তাড়াতাড়ি পূরণ হতে দেখতে চান জিজ্ঞেস করা হলে পরবর্তীতে আরেকটি সাংবাদিক সম্মেলনে উইলিয়াম হেগ বলেন, “আমি মনে করি তা যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত। কারণ, এ বছর এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের নিষেধাজ্ঞার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে- একথাটি মনে রাখা দরকার।” ইইউ প্রতি বছরই নিষেধাজ্ঞার তালিকা পর্যালোচনা করে। গত এপ্রিলে মিয়ানমারে বেসামরিক সরকার ব্যবস্থায় উত্তরণ ঘটার সময় ইইউ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ তাদের সম্পত্তি অবমুক্ত করেছে। মিয়ানমারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের একদিন পর শুক্রবার সু চি’র সঙ্গে সাক্ষাৎ করেন উইলিয়াম হেগ। ১৯৫৫ সালের পর এবারই প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করলেন। এর আগে শীর্ষ কয়েকজন কূটনীতিক মিয়ানমার সফর করেছে। স¤প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারিও মিয়ানমার সফর করেছেন। ১৯৯০ সালের নির্বাচনে সুচি’র দল এনএলডি জয়ী হলেও সামরিক জান্তা সরকার তার হাতে ক্ষমতা হস্তান্তর না করে উল্টো তাকে গৃহবন্দি করে। ২০১০ সালের নভেম্বর মাসে সুচিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়। প্রায় ২০ বছর পর গত নভেম্বর মাসে দেশটিতে সেনা বাহিনীর ছত্রছায়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এর মধ্যদিয়ে ক্ষমতায় আসে সেনাবাহিনী সমর্থিত নামেমাত্র বেসামরিক সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/