২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমজ শিশু বাড়ছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে যমজ শিশুর জন্মহার বাড়ছে। তিন দশকে দেশটিতে যমজের জন্মহার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সন্তানধারণ সক্ষমতার নতুন চিকিৎসা পদ্ধতিগুলোর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এক গবেষণায় দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

আটলান্টা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে যমজ শিশুর জন্মহার বাড়ছে। তিন দশকে দেশটিতে যমজের জন্মহার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সন্তানধারণ সক্ষমতার নতুন চিকিৎসা পদ্ধতিগুলোর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। ২০০৯ সালে জন্ম নেওয়া প্রতি ৩০টি শিশুর একটি যমজ ছিলো বলে এ গবেষণা প্রতিবেদনে বলা হয়। বুধবার এ প্রতিবেদনটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সিডিসি’র মহামারী বিশেষজ্ঞ ও গবেষণার সহপ্রধান জয়েস মার্টিন বলেন, যজম শিশুর জন্মহার বৃদ্ধি বেশ ছড়িয়ে পড়েছে। এর ফলে দেশের সব অংশের ও সব বয়সীদের ওপর প্রভাব পড়ছে। গবেষণায় বলা হয়, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৭ হাজার শিশু জন্ম নেয় যাদের মধ্যে প্রতি ৩০ জনে এক জোড়া যমজ শিশু ছিলো। ১৯৮০ সালে দেশটিতে শিশু জন্ম নেয় ৬৮ হাজার ৩৩৯ জন এবং এদের মধ্যে প্রতি ৫৩ জনে এক জোড়া যমজ ছিলো। সিডিসি জানায়, যমজ শিশুদের মায়েদের এক তৃতীয়াংশ বেশি বয়সে সন্তানের মা হয়েছেন। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত মোট শিশুজন্মের ৩৬ শতাংশ মায়েরা ৩০ বছর বা তার বেশি বয়সী। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে যমজ সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে। বিশেষ করে কানেকটিকাট, হাওয়াই, ম্যাসাচুসেটস, নিউজার্সি ও রোড আইল্যান্ডে এ হার দ্বিগুণ হয়েছে। তবে যমজ শিশুর জন্ম একজন শিশুর জন্মদান প্রক্রিয়ার তুলনায় বেশ ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করে সিডিসি। চিকিৎসকরা বলছেন, যমজ শিশুরা উচ্চমাত্রার ঝুঁকির মধ্যে জন্ম নেয়। জন্মের সময় এদের ওজন কম থাকে। কোনো কোনো শিশু জন্মের এক বছরের মধ্যে মারা যায়। তবে কোনো কোনো যমজ বেশ ভালোই করে, তবে তাদের জীবনে উচ্চ ঝুঁকি রয়েই যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৩১ ঘ.