কায়রো, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচারে মৃত্যুদণ্ড চান কৌসুলিরা।
মুবারকের সঙ্গে তার দুই ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীরও মৃত্যুদণ্ড চেয়েছেন তারা।
মিশরে গত ফেব্র“য়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আছে মুবারকের বিরুদ্ধে।
বিচারক ৯ জানুয়ারিতে বিচার মুলতবি করেন।
আদালতে বিচার চলাকালে বিচারক দলের সদস্য মুস্তফা খাতের বলেন, মামলায় মুবারক ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ মেয়াদে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০২ঘ.
bdnews24