২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সরকার প্রতিশ্র“তি ভঙ্গ করছে, অভিযোগ বিরোধীদের

সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিশ্র“তি ভঙ্গের অভিযোগ করেছে। তারা বলেছে, শহরগুলো থেকে সেনা প্রত্যাহারের ভান করে আরব লীগের প্রতিশ্র“তি ভাঙছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বৈরুত, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিশ্র“তি ভঙ্গের অভিযোগ করেছে। তারা বলেছে, শহরগুলো থেকে সেনা প্রত্যাহারের ভান করে আরব লীগের প্রতিশ্র“তি ভাঙছে সরকার। তাদের এ অভিযোগ সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণরত আরব লিগ পর্যবেক্ষকদের অভিমতের বিপরীত। সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে আরব লিগের শান্তি পরিকল্পনায় রাজি হয়েছিলো আসাদ সরকার। প্রতিশ্রুতি দিয়েছিলো পরিকল্পনা বাস্তবায়নের। পরিকল্পনা অনুযায়ী, সিরিয়ার বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার করবে আসাদ সরকার। এছাড়া, মার্চ থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর যাদের আটক করা হয়েছে সে রকম কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার কথা। শান্তি পরিকল্পনার বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে গত সপ্তায় সিরিয়া যায় আরব লিগের একটি পর্যবেক্ষক দল। রক্তপাত বন্ধ ও প্রায় ৩ হাজার ৫শ বন্দির মুক্তির বিষয়টি তদারক করার কথা তাদের। সোমবার আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি কায়রোয় সাংবাদিকদের জানান, পর্যবেক্ষক দলের পাঠানো প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার শহরগুলোর আবাসিক এলাকা থেকে সরকারি বাহিনীগুলো সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান রামি আব্দেল রহমান অভিযোগ করেছেন, তারা কোনো বন্দিকে মুক্ত হতে দেখেননি এবং শহরেগুলো থেকে কার্যত কোনো সেনা প্রত্যাহার করা হচ্ছে না। “আমরা বন্দিদের মুক্ত হতেও দেখিনি আর রাস্তা থেকে সেনা সরানোর সত্যিকার কোনো উদ্যেগও লক্ষ্য করিনি,” বলেন তিনি। “সেনা ট্যাংকের পরিবর্তে পুলিশের সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে, এগুলো থেকেও সেনা কায়দায় ভারী অস্ত্রের গুলিবর্ষণ চালানো যাবে।” ইন্টারনেটে আন্দোলনকারীদের ছাড়া ভিডিওতে দেখা গেছে মাটির স্তুপের পেছনে সাঁজোয় যান লুকিয়ে রাখা হয়েছে। তবে সিরিয়ায় বিদেশি গণমাধ্যমগুলো নিষিদ্ধ থাকায় এ ধরনের ভিডিও ফুটেজের সত্যাসত্য নির্ণয় করা অসম্ভব বলে জানিয়েছে রয়টার্স। সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব, মধ্যাঞ্চলের হমস ও দক্ষিণাঞ্চলীয় দেরা শহরের সরকার বিরোধীরা অভিযোগ করেছে, সেনাবাহিনী সাঁজোয়া যান ও ট্যাংক গোপন স্থানে লুকিয়ে রেখে তার পরিবর্তে পুলিশ বাহিনীর নাম দিয়ে নীল রঙয়ের সাঁজোয়া যান মোতায়েন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৭ঘ.