ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নির্দেশে টেলিভিশনে ‘প্রাইম টাইমে’ বিনোদনমূলক অনুষ্ঠান দুই তৃতীয়াংশ কমিয়েছে চীনের স্যাটেলাইট স¤প্রচার মাধ্যমগুলো।
বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক রাষ্ট্রীয় প্রশাসনের (এসএআরএফটি) এক নির্দেশে ‘অতিরিক্ত বিনোদন’ কমিয়ে আনার বিষয়টি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়, ‘প্রাইম টাইমে’ প্রতি সপ্তাহে বিনোদনমূলক অনুষ্ঠান স¤প্রচার ১২৬ থেকে ৩৮ ঘণ্টায় আনা হয়েছে।
প্রেসিডেন্ট হু জিনতাও পশ্চিমা সংস্কৃতির প্রভাব নিয়ে দেশবাসীকে সতর্ক করার পরপরই এ সংবাদ এলো।
কমিউনিস্ট পার্টির সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে প্রেসিডেন্ট জিনতাও দেশজ সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখতে প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান।
গত অক্টোবরে জারি করা সরকারি ওই নির্দেশে দেশের ৩৪টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রতিটিকে সপ্তাহে দুটি বিনোদনমূলক অনুষ্ঠান স¤প্রচার করতে বলা হয়েছে এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনে সর্বোচ্চ দেড় ঘণ্টা এ অনুষ্ঠান স¤প্রচার করতে পারবে তারা।
বিশ্বে সবচেয়ে বেশি টেলিভিশন দর্শক আছে চীনে। দেশটির একশ’ ৩০ কোটি জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশই টেলিভিশন দেখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০১০৮ ঘ.
bdnews24