২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বেকারত্বের রেকর্ড নিম্নহার ছিল ডিসেম্বরে

বার্লিন দেয়াল ভাঙার পর জার্মানিতে গত বছর ডিসেম্বরে বেকারত্বের হার রেকর্ড নিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

বার্লিন, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্লিন দেয়াল ভাঙার পর জার্মানিতে গত বছর ডিসেম্বরে বেকারত্বের হার রেকর্ড নিম্ন পর্যায়ে পৌঁছেছে। অন্যান্য দেশে ব্যাপক হারে জার্মান গাড়ি রপ্তানি হওয়ায় দেশটিতে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। জার্মান ফেডারেল লেবার এজেন্সির তথ্য অনুযায়ী, ১৯৯১ সালের পর গত বছর ডিসেম্বরে জার্মানিতে বেকারত্বের হার কমে দাঁড়ায় ৬ দশমিক ৮ শতাংশে। নভেম্বরে এ হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, ১৯৮৯ সালে দুই জার্মানিকে একত্রিত করতে বার্লিন দেয়াল ভাঙার সময় এ হার বেড়ে প্রায় ১২ শতাংশে দাঁড়িয়েছিল। এ ঘটনায় তৎকালীন পূর্ব জার্মানিতে কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে বেকারত্বের হার বেড়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে ২০১১ সালে বেকারত্বের হার কমে ৭ শতাংশের নিচে চলে আসে। এজেন্সি জানিয়েছে, জার্মানিতে গত বছর বেকারত্বের হার ছিল ২ দশমিক ৯৭৬ মিলিয়ন। ডিসেম্বরে এ হার ২২ হাজার থেকে কমে ২ দশমিক ৮৮ মিলিয়নে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৭ঘ.