২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বেসামরিক মৃত্যু সবচেয়ে কম ছিলো ডিসেম্বরে

গত বছরের মধ্যে ডিসেম্বরেই ইরাকজুড়ে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে সবচেয়ে কম। রোববার ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

বাগদাদ, ০১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছরের মধ্যে ডিসেম্বরেই ইরাকজুড়ে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে সবচেয়ে কম। রোববার ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে। ১৮ ডিসেম্বর ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর রাজধানী বাগদাদে বড় ধরনের বোমা হামলার পরও সংখ্যাগত দিক থেকে ডিসেম্বরেই সবচেয়ে কমসংখ্যক সাধারণ মানুষ নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ডিসেম্বরে বোমা হামলা ও অন্যান্য হামলায় ইরাকে ৯০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। নভেম্বরে এ সংখ্যা ছিল ১১২। ওদিকে, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ডিসেম্বরে ৩৬ জন পুলিশ ও ২৯ জন সেনা নিহত হয়েছে। অন্যদিকে, নভেম্বরে নিহত হয়েছে ৪২ পুলিশ ও ৩৩ সেনা। তথ্যে আরো দেখা গেছে, গত মাসে সহিংস ঘটনায় ইরাকে ৯৯ জন সাধারণ মানুষ, ৯২ জন পুলিশ সদস্য ও ৮৮ জন সেনা আহত হয়েছে। উল্লে¬খ্য, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে বোমা হামলা ও প্রাণহানি নিত্ত-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ২২ ডিসেম্বরে ইরাকে সবচেয়ে বড় হামলাটি হয়েছে বাগদাদের শিয়া অধুষ্যিত এলাকায়। কয়েকদফা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৭২ জন। কিন্তু তারপরও এর আগের মাসগুলোর তুলনায় এ সংখ্যা কম। গত বছর সবচেয়ে কম মাসিক বেসামরিক মৃত্যু রেকর্ড করা হয়েছে মে মাসে- এ সংখ্যা ছিলো ১০২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.