২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভাবস্থায় কেমোথেরাপি নিরাপদ

গর্ভাবস্থায় ক্যান্সারের চিকিৎসা হিসেবে শক্তিশালী কেমোথেরাপি অনাগত শিশুর জন্য ক্ষতিকর নয়। বরং কেমোথেরাপি নেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের আগেই শিশুর জন্ম দেওয়া ক্ষতিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

স্টকহোম, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গর্ভাবস্থায় ক্যান্সারের চিকিৎসা হিসেবে শক্তিশালী কেমোথেরাপি অনাগত শিশুর জন্য ক্ষতিকর নয়। বরং কেমোথেরাপি নেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের আগেই শিশুর জন্ম দেওয়া ক্ষতিকর। ক্যান্সার বিশেষজ্ঞরা মঙ্গলবার এক গবেষণার ফলে একথা জানিয়েছেন। গর্ভাবস্থায় ক্যামোথেরাপি দেওয়া হয়েছে এমন কয়েকজন মায়ের সন্তানদের স্বাস্থ্য ও মানসিক বৃদ্ধি পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন, কেমোথেরাপির কারণে তাদের ওপর কোন ক্ষতিকর প্রভাব পড়েনি। কিন্তু কেমোথেরাপি দেওয়ার জন্য ওই মায়েরা স্বাভাবিক নিয়মে বা অন্য কোনোভাবে অপরিণত শিশুর জন্ম দিলে ক্ষতি হতো। বেলজিয়ামের 'ইউনিভার্সিটি হসপিটালস লিউভ্যান' এর গাইনেকোলজিক্যাল অনকোলজিস্ট ডা. ফ্রেডেরিক আমান্ত বলেন, "তথ্য অনুযায়ী, কেমোথেরাপির চেয়ে অকালে জন্মের কারণে শিশু বেশি ক্ষতিগ্রস্ত হয়।" তিনিই গবেষণাটি পরিচালনা করেন। স্টকহোমের ইউরোপীয়ান মাল্টিডিসিপ্লিনারি ক্যান্সার কংগ্রেসে (ইএমসিসি) গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। গবেষণার এ ফল প্রাথমিক হলেও ফ্রেডরিক বলেন, গবেষণালব্ধ তথ্যে এ বিষয়টি পরিস্কর যে, ক্যান্সার আক্রান্ত গর্ভবতী মায়েদের গর্ভপাত করা কিংবা কেমোথেরাপি নিতে দেরী করার কোনো প্রয়োজন নেই। আর এসব ক্ষেত্রে সম্ভব হলে ডাক্তারদের আগেভাগেই শিশুকে ভূমিষ্ঠ করানোর চিন্তা মনে স্থান না দেওয়াই উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৩৬ ঘ.