সানা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনর রাজধানী সানার উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার ভোরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত হয়েছে।
ইয়েমেনে প্রায় আটমাস ধরে চলা সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিরসনে অস্ত্রবিরতির নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।
ঘটনাস্থল থেকে রয়টার্সের এক প্রতিবেদক জানান, উত্তর সানার তিনটি এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আদিবাসী নেতা সাদেক আল-আহমারের সমর্থকদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে।
এতে ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক চিকিৎসক।
সকালে সংঘর্ষ বাড়লে অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
গত শুক্রবার সৌদি আরব থেকে দেশে ফিরে সালেহ অস্ত্রবিরতির নির্দেশ দেওয়ার পর এতোদিন তা বলবৎ থাকলেও বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষ শুরু হয়।
প্রেসিডেন্ট প্রাসাদে গোলার আঘাতে গুরুতর আহত হয়ে সালেহ সৌদি আরবে গিয়ে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
প্রায় ৩৩ বছরের শাসনের বিরুদ্ধে ইয়েমেনজুড়ে গণবিক্ষোভ সালেহকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সালেহ'র এক সময়ের ঘনিষ্ঠজন আহমার ও জেনারেল আলি মোহসেনও বিক্ষোভকে সমর্থন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৪ঘ.
bdnews24