২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে পাক-প্রধানমন্ত্রী গিলানির হুঁশিয়ারি

জঙ্গিদের নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করা এবং হাক্কানি গ্রপের বিরুদ্ধে দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনোরকম একক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ জঙ্গিদের নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করা এবং হাক্কানি গ্রপের বিরুদ্ধে দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনোরকম একক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। রয়টার্সকে তিনি বলেন, জঙ্গিদের নিয়ে পাকিস্তান 'দ্বৈত ভূমিকা' পালন করছে- এ অভিযোগ যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে। আর হাক্কানি গ্র"পের জঙ্গিদের সন্ধানে পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের একক কোনো সামরিক পদক্ষেপ দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবেই গণ্য হবে। যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বন্ধু দেশ চীনের প্রংশসাও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েনের সম্পর্ক বিষয়ক প্রশ্নটি পাশ কাটিয়ে গেছেন তিনি। তাছাড়া, যুক্তরাষ্ট্রের ক্ষোভ নিরসনে পাকিস্তানের করণীয় সম্পর্কেও তিনি কোনো ইঙ্গিত দেননি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিদায়ী জয়েণ্ট চীফস অফ স্ট্যাফ এডমিরাল মাইক মুলেন গত সপ্তাহে তালেবান জঙ্গিদের সবচেয়ে দুর্ধর্ষ নেটওয়ার্ক হাক্কানি গ্র"পকে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) এর 'প্রকৃত অস্ত্র' বলে আখ্যা দেন। ১৩ সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসে হামলায় জঙ্গি গ্র"পটি আইএসআই সহায়তা করেছে বলেও অভিযোগ করেন তিনি। এর জবাবে ইসলামাবাদে নিজ কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে গিলানি বলেন, "এই নেতিবাচক কথাবার্তা আমাদের জনগণের বিরক্তি উদ্রেক করছে। আমাদের বন্ধুত্বের সঙ্গে বেমানান কিছু বললে জনগণকে বোঝানো স্বাভাবিকভাবেই কঠিন হয়ে যাবে। সুতরাং তাদের ইতিবাচক কথা বলা উচিত।" মুলেনের মন্তব্যর পর পাকিস্তানও পাল্টা কূটনৈতিক আক্রমণ শুরু করেছে এবং বিষয়টির ওপর আঞ্চলিক মিত্র চীনের সমর্থন লাভের চেষ্টা করছে। সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে চীনের জন নিরাপত্তামন্ত্রী ইসলামাবাদ সফরে যাওয়ার পর থেকে পাকিস্তানি কর্মকর্তারা দেশটির ভূয়ষী প্রশংসা করছে। চীনের জন নিরাপত্তা মন্ত্রী মেং জিয়ানঝুর সঙ্গে বৈঠক শেষে টেলিভিশনে স¤প্রচারিত এক মন্তব্যে গিলানি বলেন, "আমরা প্রকৃত বন্ধু এবং একে অপরের ওপর নির্ভর করি।" চীনের সমর্থনকে প্রশংসা করেছে পাকিস্তানের সেনাবাহিনীও। সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি চীনের 'আকণ্ঠ সমর্থনের' জন্য মেংকে ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র হঠাৎ করে পাকিস্তানের সমালোচনায় মুখর হল কেন জানতে চাওয়া হলে জবাবে গিলানি বলেন, ২০১৪ সালে সেনা প্রত্যাহারের আগে এটি আফগান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের হতাশারই প্রতিফলন। তিনি বলেন, "নিশ্চিতভাবে তারা আফগানিস্তান থেকে আরো ভাল ফল আশা করেছিল যা তারা অর্জন করতে পারেনি।" সীমান্তের ওপারে সহিংসতার জন্য পাকিস্তানের হাত রয়েছে-এ অভিযোগ প্রত্যাখান করে গিলানি বলেন, "আফগানিস্তানে স্থিতিশীলতায় পাকিস্তানের স্বার্থ রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ঘ.