২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধে যাওয়ার অনুমতি পেলো অস্ট্রেলিয়ার নারীরা

অস্ট্রেলিয়ার নারীরা এখন থেকে সম্মুখযুদ্ধে অংশ নিতে পারবে। সরকার এ অনুমতি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

অস্ট্রেলিয়া, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার নারীরা এখন থেকে সম্মুখযুদ্ধে অংশ নিতে পারবে। সরকার এ অনুমতি দিয়েছে। সেনা প্রশিক্ষণে অংশ নিয়েছে অস্ট্রেলিয়ার নারী সেনারা। এই নারীদের অনেকেই সামরিক কর্মকান্ডে অংশ নিলেও এতোদিন তাদের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ নিষিদ্ধ ছিলো। প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ বলেছেন, সরকার সশস্ত্রবাহিনী থেকে লিঙ্গভেদে সব ধরনের বাধা-নিষেধ তুলে নিচ্ছে। তিনি বলেন, "এখন থেকে সম্মুখসারির যুদ্ধে কারা অংশ নেবে তা মেধার ভিত্তিতে ঠিক করা হবে, নারী-পুরুষ ভেদে নয়। তাই সরকার আজ এ ঘোষণা দিলো।" নারীরা এখন থেকে বিশেষ বাহিনী এবং সম্মুখসারির যুদ্ধ ইউনিটে যোগ দিতে পারবে। কানাডা, নিউজিল্যান্ড এবং ইসরায়েলের পর অস্ট্রেলিয়া সম্মুখযুদ্ধে নারীদের অংশগ্রহণের অনুমতি দিলো । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ঘ.