২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রব্বানি হত্যা পরিকল্পনা হয়েছে বিদেশে: আফগানিস্তান

সাবেক আফগান প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানির ওপর আত্মঘাতী হামলা পরিকল্পনা বিদেশে হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এ তথ্য পেয়েছে বলে জানিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

কাবুল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ সাবেক আফগান প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানির ওপর আত্মঘাতী হামলা পরিকল্পনা বিদেশে হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এ তথ্য পেয়েছে বলে জানিয়েছে । সোমবার রব্বানি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে গোয়েন্দা সংস্থা 'দ্য নাশনাল ডিরেকটোরেট অব সিকিউরিটি' (এনডিএস) বলেছে, রব্বানির ওপর হামলা পরিকল্পনা বিদেশে করা হয়েছে বলে জানিয়েছেন ওই সন্দেহভাজন। ঊর্ধ্বতন তালেবান নেতারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলেও ইঙ্গিত করেছে এনডিএস। গত মঙ্গলবার নিজ বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন আফগানিস্তানের শীর্ষ শান্তি আলোচক রব্বানি। এনডিএসের উপ-প্রধান জেয়া বলেন, "কার কাছ থেকে কোথায় হামলা পরিকল্পনা হয়েছে এবং কিভাবে খুব অল্প সময়ে হামলা চালানো হয়েছে সে সম্পর্কে আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি। খুব শিগগিরই আমরা তা জনগণকে জানাবো।" সোমবার এক তড়িঘড়ি সংবাদ সম্মেলনে একথা বলেন জেয়া। তবে তদন্তে বিঘœ ঘটার আশঙ্কায় গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০৪ ঘ.