নয়াদিলি¬, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে টুজি টেলিকম কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মুখে সোমবার পদত্যাগের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম।
কয়েক শ'কোটি ডলারের টুজি টেলিকম লাইসেন্স কেলেঙ্কারি বন্ধে চিদাম্বরম ব্যর্থ হয়েছিলেন- এ সংক্রান্ত একটি দলিল প্রকাশ হওয়ার পর তিনি পদত্যাগের প্রস্তাব দিলেন। কয়েকটি টিভি চ্যানেল এ খবর দিয়েছে।
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিদাম্বরম বলেন, দলের জন্য ব্রিবতকর পরিস্থিতি এড়াতেই তিনি পদত্যাগ করতে চান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনএন-আইবিএন টিভি চ্যানেল একথা জানায়।
২০০৭ সালে চিদাম্বরম অর্থমন্ত্রী থাকাকালে সুলভ মূল্যে টুজি টেলিকম লাইসেন্স ব্রিক্রি নিয়ে কেলেঙ্কারিতে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়। এ ঘটনায় সাবেক এক মন্ত্রীসহ টেলিকম কোম্পানির নির্বাহী কর্মকর্তারাও জেলে গেছেন।
গত সপ্তাহে ভারতীয় অর্থমন্ত্রণালয়ের এক মেমোতে বলা হয়েছে, কমদামে টেলিকম লাইসেন্স বিক্রি বন্ধে চিদাম্বরম ব্যর্থ হয়েছিলেন।
২০০৮ সালে বিভিন্ন কর্মকর্তার সুপারিশ সত্ত্বেও চিদাম্বরম টেলিকম লাইসেন্স বিক্রির চুক্তিগুলো খতিয়ে দেখেননি। এতে সরকার ৩৯ বিলিয়ন ডলারের রাজস্ব হারায় বলে মেমোতে উলে¬খ করা হয়েছে।
এ মোমো প্রকাশের কয়েকদিনের মধ্যেই চিদাম্বরম পদত্যাগের ইচ্ছা জানালেন।
তবে তার পদত্যাগপত্র সোনিয়া গান্ধী গ্রহণ না করে বরং টেলিকম চুক্তিতে সরকার ভুল করেছে বলেই স্বীকার করে নেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
চিদাম্বরম এর আগেও অনেক ইস্যুতেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।
ভারতে বড় ধরনের এই টুজি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সাবেক টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজা। ফেব্র"য়ারিতে জেলেও যান তিনি। তবে কোনোরকম অপকর্মের কথা রাজা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৯ঘ.
bdnews24