২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম নির্বাচনের প্রতিশ্রুতি

আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। দেশে ফেরার ৬ দিন পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন। তবে প্রেসিডেন্ট পদ থেকে তার পদত্যাগের যে দাবি বিরোধীদের রয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলেন নি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

সানা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। দেশে ফেরার ৬ দিন পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন। তবে প্রেসিডেন্ট পদ থেকে তার পদত্যাগের যে দাবি বিরোধীদের রয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলেন নি। রোববার প্রেসিডেন্টের ভাষণ সরাসরি দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে স¤প্রচার করা হয়। ভাষণে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। "চলুন আমরা সবাই আলোচনার দিকে এগিয়ে যাই, নির্বাচনের মাধ্যমে এবং আগাম প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এবং সমঝোতার ভিত্তিতে ক্ষমতার রদবদল করি," বলেন তিনি। সরকারি বাহিনী ও সমর্থকদের হামলায় বিধ্বস্ত শিবিরে টেলিভিশনের সামনে বসে সানার সরকারবিরোধী আন্দোলনকারীরা সালেহ'র ভাষণ শোনে। ভাষণে ক্ষুব্ধ আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে চিৎকার দিয়ে ওঠে, "যা ভাগ!" চলতি বছরের জানুয়ারিতে সালেহ'র শাসনবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আন্দোলন থামাতে সালেহ অনেকবার অনেক ধরনের প্রস্তাব দেন, কিন্তু সেগুলোর কোনটাতেই ক্ষমতা থেকে তার সরে যাওয়ার কোন আভাস ছিল না। ত্রিশবছর বয়সী আন্দোলনকারী সায়িদ বলেন, "তার ভাষণে আমরা অভ্যস্থ হয়ে গেছি, এটিতেও নতুন কিছু নেই। সে এমনভাবে কথা বলে যেন আমরা শিশু। সে কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেই বিষয়ে শুধু খালি বক্তৃতা দিয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই করে না।" সৌদি আরবে তিনমাস চিকিৎসা গ্রহণ শেষে গত শুক্রবার আকস্মিক দেশে ফেরেন সালেহ। গত জুনে সানার প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে নামাজ পড়ে বের হয়ে আসার সময় রকেট হামলায় মারাত্মক আহত হন সালেহ। হামলায় তার দেহরক্ষীসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা মারা যান। আহত সালেহ চিকিৎসার উদ্দেশ্যে সৌদি আরব চলে যান। সেখান থেকে ছয়দিন আগে দেশে ফেরেন। ওই হামলা কারা চালিয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হয়, বিরোধীপক্ষই সালেহ'র ওপর হামলা চালিয়ে থাকতে পারে। তার দেশে ফেরার পরপরই বিরোধী আন্দোলনকারীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে তার সমর্থক ও অনুগত সরকারি বাহিনী। এখনও চলমান ওই সংঘর্ষে এ পর্যন্ত একশ'রও বেশি মানুষ নিহত হয়েছে। শনিবারও সরকারি বাহিনীর দমনাভিযানে সানায় সরকারবিরোধী ১৭ আন্দোলনকারী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৮ ঘ.