২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেলজয়ী ওয়াঙ্গারি মাথাই আর নেই

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী কেনিয়ার পরিবেশবাদী নেত্রী ওয়াঙ্গারি মাথাই আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

নাইরোবি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিতে নোবেল পুরস্কারজয়ী কেনিয়ার পরিবেশবাদী নেত্রী ওয়াঙ্গারি মাথাই আর নেই। ক্যান্সারে আক্রান্ত মাথাই চিকিৎসাধীন অবস্থায় রোববার নাইরোবিতে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। তার প্রতিষ্ঠিত সংগঠন গ্রিন বেল্ট মুভমেন্ট সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ২০০৪ সালে প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন মাথাই। পরিবেশ সংরক্ষণ, নারী অধিকার ও সরকারের স্বচ্ছতার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন তিনি। মাথাইয়ের নেতৃত্বে গ্রিন বেল্ট মুভমেন্ট পুরো আফ্রিকাতে প্রায় ৩ কোটি বৃক্ষ রোপণ করে। আফ্রিকায় বন উজারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকবার কারাবরণ করেন তিনি। মাথাই ২০০২ সালে কেনিয়ার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন এবং সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নারীদের জন্য শিক্ষা, পুষ্টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। নোবেল বিজয়ের পর এক ভাষণে মাথাই বলেন, তিনি আশা করেন তার এ অর্জন অন্যান্য নারীদের সমাজে আরো সক্রিয় এবং নেতৃস্থানীয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১৫০ ঘ.