ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রোববার শীর্ষ কমান্ডারদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি। পাকিস্তানের সেনাবাহিনী একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বাগযুদ্ধ বাড়তে থাকার প্রেক্ষাপটে কায়ানি এ বৈঠক ডাকেন।
স¤প্রতি কাবুলে জঙ্গি হামলার জন্য দায়ী হাক্কানি গ্র"পের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগে দু'দেশ বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, "বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।" তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি।
বৈঠকে পাকিস্তান সম্পর্কে যুক্তরাষ্ট্রের নেতিবাচক কথাবার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমান্ডাররা। জটিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দু'দেশের মধ্যকার অস্বস্তিকর সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার ওপরও জোর দিয়েছেন তারা।
বৈঠকে সভাপতিত্ব করেন আশফাক কায়ানি। বৈঠক শেষে রোববার রাতেই লন্ডনে যাত্রা করেন তিনি। সেখানে তিনি রয়েল কলেজ অফ ডিফেন্স স্টাডিসের 'ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিস' এ ভাষণ দেবেন।
সাবেক জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক তালাত মাসুদ জানান, সংকটের গভীরতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১১৩ঘ.
bdnews24