২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ১৬

ইরাকের কারাবলা শহরে একটি সরকারি ভবনের বাইরে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

কারবালা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের কারাবলা শহরে একটি সরকারি ভবনের বাইরে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। পুলিশ রোববার একথা জানায়। এর মধ্যে একটি বিস্ফোরণ হয়েছে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দেয়ার কার্যালয়ের বাইরে একটি গাড়ি বোমা থেকে। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর অপর দুটি বিস্ফোরণ হয়। কারবালার এক পুলিশ কর্মকর্তা বলেন, "নিরাপত্তা কর্মীরা হতাহতদের সরিয়ে নেয়ার সময় পরপর দুটি বিস্ফোরণ হলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।" রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটচার দক্ষিণপূর্বের শহর কারবালা শিয়া অধ্যুষিত। শহরটিতে প্রায়ই শিয়া তীর্থযাত্রীদের ওপর সুন্নি জঙ্গিরা হামলা চালিয়ে থাকে। গত বৃহস্পতিবারও কারবালা যাওয়ার পথে শিয়া তীর্থযাত্রীর ওপর এক আত্মঘাতী হামলায় চার জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৯ঘ.