২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক আফগান প্রেসিডেন্ট রব্বানি সমাহিত

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত সাবেক প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানউদ্দীন রব্বানিকে শুক্রবার কাবুলে সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

কাবুল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত সাবেক প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানউদ্দীন রব্বানিকে শুক্রবার কাবুলে সমাহিত করা হয়েছে। তার দাফন অনুষ্ঠানে সমবেত আফগানদের আবেগঘন পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যোগ দেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রেসিডেন্ট প্রাসাদে জানাযার পর রব্বানিকে কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় সমাহিত করা হয়। তার কফিন মোড়ানো ছিলো কালো, লাল, সবুজ রঙের জাতীয় পতাকা দিয়ে। রব্বানি মঙ্গলবার রাজধানী কাবুলে তার বাড়িতে দুই তালেবান সদস্যের সঙ্গে বৈঠক করার সময় বোমা হামলায় নিহত হন। আলোচনার ভান করে বাড়িতে ঢুকে তালেবানরাই এ হামলা চালানোর কথা স্বীকার করেছে। আফগানিস্তানে তালেবানদের সঙ্গে আলোচনায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা শান্তি পরিষদ 'আফগান হাই পিস কাউন্সিল' এর চেয়ারম্যান ছিলেন রাব্বানি। তার দায়িত্ব ছিলো তালেবানদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আফগান যুদ্ধের রাজনৈতিক সমাধানের চেষ্টা করা। তার মৃত্যুতে প্রেসিডেন্ট হামিদ কারজাই শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, "শান্তির শত্র"দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদেরই দায়িত্ব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১২ঘ.