ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জঙ্গি বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র ক্রমাগত পাকিস্তানের বিরুদ্ধে দ্বিমুখী ভূমিকার অভিযোগ করতে থাকলে দু'দেশের সম্পর্কে জটিলতা বাড়বে। এতে যুক্তরাষ্ট্র মিত্রদেশকে হারাবে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এডমিরাল মাইক মুলেনের মন্তব্যের জবাবে হিনা এ হুঁশিয়ারি দেন।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে আফগানিস্তানের র্দুর্ধষ জঙ্গি গ্র"প হাক্কানি নেটওয়ার্কের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মন্তব্য করেছিলেন মুলেন।
এক দশক আগে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দু'দেশ মিত্র হওয়ার পর সা¤প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক অভিযোগ।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মিত্রদেশকে হারানোর ঝুঁকি নিচ্ছে বলে শুক্রবার নিউ ইয়র্কের জিও টিভি স¤প্রচারে এক বক্তব্যে সতর্ক করে দিয়েছেন হিনা রব্বানি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তান কিংবা পাকিস্তানের জনগণকে দূরে সরিয়ে রাখতে পারে না। কিন্তু তারা তা করতে চাইলে এবং তা করতে থাকলে তাদেরকে এর মূল্য দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফেÍ ডটকম/এলকিউ/১৬৩১ঘ.
bdnews24